×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে টেলিফোনে কথা বলে আশাবাদ ব্যক্ত করেন যে, এ দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হবে। খবর এএফপি’র।
ফোনালাপের পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আমাদের বিভিন্ন রাজ্যের মধ্যে অংশীদারিত্ব, সেই সাথে ব্রিটেনের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় নেতৃত্ব আরো জোরদার হতে থাকবে।’
এ সময় ইউক্রেনের নেতা ব্রিটেনের প্রধানমন্ত্রীকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানান।
পরে টুইটারে দেয়া এক বার্তায় জেলেনস্কি আরো বলেন, ‘ঋষি সুনাকের সাথে চমৎকার ফোনালাপে আমরা ইউক্রেন-যুক্তরাজ্য সম্পর্কের একটি নতুন অধ্যায় লিখতে সম্মত হয়েছি। অবশ্য এ গল্প একই, আর তা হলো রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় পূর্ণ সমর্থন।
এদিকে ডাউনিং স্ট্রীটের এক বিবৃতিতে বলা হয়েছে, সুনাক জেলেনস্কিকে যুক্তরাজ্যের ‘অটল সমর্থনের’ আশ্বাস দিয়েছেন।
সুনাকের এক মুখপাত্র জানান, ‘প্রধানমন্ত্রী বলেন যে, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন তার প্রধানমন্ত্রীত্বের অধীনে বরাবরের মতো শক্তিশালী হবে এবং প্রেসিডেন্ট জেলেনস্কি অব্যাহত সংহতির ক্ষেত্রে পাশে থাকার ব্যাপারে তার সরকারের উপর নির্ভর করতে পারেন।’
এ বছর ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সুনাক মঙ্গলবার লিজ ট্রাসের চরম বিপর্যয়কর ৪৯ দিনের শাসনের ‘বিভিন্ন ভুলের’ কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat