×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২৫
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ১ জন মারা গেছে। আগের দিন এই ভাইরাসে ২ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ০৫ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৫ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। 
আজ ৩ হাজার ২৪৬ জনের নমুনায় নতুন করে ১৮৫ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৪৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২০৭ জন। 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ৯৪২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৫৩৩ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৬৭৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৫ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৩৩ জন। শনাক্তের হার ৫ দশমিক ৩২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ১৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat