×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চিনির মূল্য বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সরকারি বিপণন সংস্থা টিসিবি আজ সোমবার বেলা ১টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনবহুল ১১টি স্থানে ভর্তুকি মূল্যে চিনি বিক্রি শুরু করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির মধ্যে সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে থেকে সাশ্রয়ী মূল্যে চিনি কিনতে দেখা গেছে।
টিসিবি’র বিশেষ এই কর্মসূচি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীর পাশাপাশি যে কেউ ৫৫ টাকা কেজি দামে টিসিবি’র চিনি কেনার সুযোগ পাচ্ছেন। তবে একজন ভোক্তা সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।
টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মালিবাগ রেলগেইট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা, নিউ মার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজার টিসিবি চত্বর এবং ফার্মগেইট খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে যে কেউ চিনি কিনতে পারছেন।
এদিকে, চিনির সরবরাহ এবং মূল্য স্থিতিশীল করার লক্ষ্যে মিল মালিক, রিফাইনারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সাথে আজ বৈঠক করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat