×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন  ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় বোমা ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে তা যৌথভাবে প্রত্যাখান করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। একইসঙ্গে তারা সংঘাত বাড়ানোর জন্য কোন অজুহাত ব্যবহারের বিরুদ্ধে মস্কোকে হুঁশিয়ার করেছে। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু রোববার সকালে পশ্চিমা দেশের প্রতিরক্ষা প্রধানদের সাথে ফোনালাপে ‘ডার্টি বোমা’র সম্ভাব্য হামলার ব্যাপারে অভিযোগ করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ব্রিটেন ও ফরাসি সরকারের সাথে এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘ইউক্রেন তার নিজ ভূখ-ে ‘ডার্টি বোমা’ ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে রাশিয়ার স্পষ্ট মিথ্যা অভিযোগসমূহ আমরা সকলে প্রত্যাখান করছি।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বিশ্ব রাশিয়ার এই অভিযোগের বিষয়টিকে যুদ্ধ বাড়ানোর একটি অজুহাত হিসেবে দেখবে। আমরা রাশিয়ার যুদ্ধ জোরদার করার যেকোন অজুহাত আবারো প্রত্যাখান করছি।’
তেজস্ক্রিয় পদার্থ দিয়ে তৈরি তথাকথিত এ ‘ডার্টি বোমা’ একটি বিস্তৃত এলাকাকে দূষিত করার লক্ষ্যে ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের বোমা বেমসামরিক নাগরিকদের জন্য বিপদজনক ও ভয়ঙ্কর। তবে পরমাণু বিস্ফোরণের সাথে এটি সর্ম্পৃক্ত নয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর এ অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে একে  রাশিয়ার একটি চক্রান্ত বলে বর্ণনা করেন।
তিনি আরো বলেন, এ ব্যাপারে ‘বিশ্বের যতটা সম্ভব কঠোর প্রতিক্রিয়া জানানো উচিত।’
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, ‘যদি রাশিয়া অভিযোগ করে যে ইউক্রেন এমন বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে, তাহলে এক্ষেত্রে বুঝতে হবে রাশিয়া ইতোমধ্যে এ ধরনের বোমা হামলার প্রস্তুতি নিয়েছে।’
শুক্রবার অস্টিনের সাথে প্রথম কথা বলার পর শোইগু ন্যাটো সদস্য ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীর সাথেও টেলিফোনে কথা বলেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব ফোনালাপে শোইগু ‘তেজক্রিয় বোমা’ ব্যবহার করে ইউক্রেনের সম্ভাব্য উস্কানির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat