×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-২২
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন জর্জিয়া মেলোনি। একই সাথে বেনিতো মুসোলিনির ফ্যাসিবাদী যুগের পর এই প্রথম দেশটিতে কট্টর ডানপন্থী সরকার তৈরি হলো। খবর এএফপি’র।
৪৫ বছর বয়সী জর্জিয়া শনিবার ইতালির প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলার সামনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজের মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি। ২৪ সদস্যের মন্ত্রিসভায় ৬ জন নারী রয়েছেন।
গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয় জর্জিয়ার ‘ব্রাদারস অফ ইতালি’ দলের নেতৃত্বাধীন ডাপন্থী ‘ফোরজা ইতালিয়া’ জোট। 
চলতি বছরে ইটালির প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন মারিও দ্রাঘি। জোট সরকার আস্থা হারাতেই তিনি পদত্যাগ করেন বলে জানান। এর পরই দেশে অনিশ্চয়তা তৈরি হয়। ২৫ সেপ্টেম্বর ইতালিতে নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে লড়েই নতুন ইনিংস শুরু করলেন মেলোনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat