×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-১১
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরায়েল মঙ্গলবার বলেছে, মার্কিন খসড়া প্রস্তাবে ইসরায়েলি ‘দাবি’ পূরণ করার পর গ্যাস-সমৃদ্ধ ভূমধ্যসাগরীয় সমুদ্র সীমা নিয়ে দীর্ঘদিন ধরে চলমান সীমান্ত বিরোধ সমাধানের জন্য লেবাননের সাথে একটি ‘ঐতিহাসিক’ চুক্তির কাছাকাছি পৌঁছেছে।
ইসরায়েল মার্কিন দূত আমোস হোচস্টেইন কর্তৃক প্রণীত একটি প্রাথমিক খসড়াকে স্বাগত জানিয়েছিল যার লক্ষ্য অফশোর ক্ষেত্রগুলির উপর প্রতিদ্বন্ধী দাবি নিষ্পত্তি করে উভয় দেশের জন্য গ্যাস উৎপাদন উন্মুক্ত করা হবে।
কিন্তু ইসরায়েল গত সপ্তাহে বলেছিল, তারা হোচস্টাইনের খসড়াতে লেবাননের দাবি পরিবর্তন প্রত্যাখ্যান করতে চায়।
সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা অব্যাহত ছিল এবং ইসরায়েল বলেছে, হোচস্টেইনের সর্বশেষ প্রস্তাবটি একটি চুক্তিকে নাগালের মধ্যে নিয়ে এসেছে।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আলোচনার প্রধান আলোচক ইয়াল হুলাতা এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের সমস্ত দাবি পূরণ করা হয়েছে, আমরা যে পরিবর্তনগুলি চেয়েছিলাম তা সংশোধন করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষা করেছি এবং একটি ঐতিহাসিক চুক্তির পথে রয়েছি।’ 
লেবানন এবং ইসরায়েলের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই এবং তাদের স্থল সীমান্ত জাতিসংঘ বাহিনী দ্বারা টহল দেওয়া হয়। দুই পক্ষ প্রযুক্তিগতভাবে এখনও যুদ্ধে রয়েছে।
উভয় দেশ ২০২০ সালে সমুদ্র সীমা নিয়ে আলোচনা পুনরায় শুরু করলে আলোচনায় বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat