×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভূক্তির নিন্দা সম্বলিত খসড়া প্রস্তাব নিয়ে সোমবার বিতর্কের আয়োজন করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
কারণ, পশ্চিমা শক্তিসমূহ রাশিয়াকে আন্তর্জাতিকভাবে একঘরে করার প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে।
এর আগে গত ৩০ সেপ্টেম্বরে নিরাপত্তা পরিষদে একই ধরনের প্রস্তাবের ওপর রাশিয়া ভেটো দিলে তা ভেস্তে যায়। কিন্তু সাধারণ পরিষদে ভেটো বিষয়টি নেই এবং ১৯৩ সদস্যের সকলেরই একটি করে ভোট দেয়ার বিধান রয়েছে।
জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ওলফ স্কুগ বলেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ।
তিনি ইউক্রেন ও অন্যান্য দেশের সহায়তায় প্রস্তাবের খসড়া তৈরি করেন।
সাংবাদিকদের তিনি আরো বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় যদি এ ধরনের অবৈধ উদ্যোগের বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া না জানায় তাহলে পরিস্থিতি হবে খুবই ভযাবহ।
রাশিয়া গণভোটের মাধ্যমে ইউক্রেনের চারটি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝজিয়া ও খেরসন নিজ দেশের সাথে অন্তর্ভূক্ত করে নেয়।
খসড়া প্রস্তাবে এই অন্তর্ভূক্তিকে অবৈধ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনে এর কোন বৈধতা নেই।
এতে সকল রাষ্ট্র, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের প্রতি এই অন্তর্ভূক্তিকে স্বীকৃতি না দেয়ার আহ্বান এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এদিকে রাশিয়া সকল রাষ্ট্রের কাছে পাঠানো এক চিঠিতে পশ্চিমাদের এ উদ্যোগের জবাবে বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতির সুরক্ষার সাথে এর কোন সম্পর্ক নেই।
চিঠিতে আরো বলা হয়েছে, তারা কেবল তাদের ভূরাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্যে এ উদ্যোগ নিয়েছে।
রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া চিঠিতে স্বাক্ষর করেন।
তিনি বলেন, এ পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত গোপন ব্যালটে ভোট নেয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat