×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৯-১০
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ২৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫০ জন। 
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৮ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৬  হাজার ৮৩২ জন, আর ঢাকার বাইরে ১ হাজার ৫৫৮ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ৭ হাজার ৩৩৫ জন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৯৭০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৩৬৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat