×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-০৬
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮৪ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ২২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৬০ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৭ হাজার ৩৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৬  হাজার ৪৮ জন, ঢাকার বাইরে ১ হাজার ৩৪৯ জন। অন্যদিকে ছাড়প্রাপ্ত রোগী ছিল ৬ হাজার ৫১৬  জন। এর মধ্যে ঢাকায় মোট ৫ হাজার ৩২৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ১৯২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat