×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৯-০৫
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান বন্দরগুলো থেকে আমদানি পণ্য খালাসের সময় কমিয়ে আনতে আধূনিক যন্ত্রপাতি সংযোজন ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এক সমীক্ষা প্রতিবেদনে।
জাতীয় রাজস্ব বার্ড (এনবিআর) পরিচালিত ‘টাইম রিলিজ স্টাডি ২০২২’ শীর্ষক এক সমীক্ষায় এই পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে এই সমীক্ষা প্রকাশ করা হয়।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বক্তব্যের ভিডিও রেকর্ড শোনানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের চার্জ্য দ্য অফেয়ার্স সুজানি ম্যুলার।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব কাস্টমস সংস্থার (ডাব্লি­উসিও) দিক নির্দেশনায় এবং সুইজারল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা এই সমীক্ষা পরিচালনা করে এনবিআর।
এই সমীক্ষায় মুলত বিভিন্ন আমদানি পণ্য খালাসে বন্দর কেন্দ্রিক কাস্টমস সেবা পেতে কত সময় লাগে তা সমীক্ষা পরিচালনা করে প্রতিবেদন তৈরী করা হয়েছে।
প্রতিবেদনে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের সময় কমিয়ে আনতে কাস্টম সেবার ধাপ কমিয়ে আনার পাশাপাশি সকল ডকুমেন্টে অনলাইনে দাখিল ও অনলাইনে কার্যক্রম পরিচালনা করলে অধিক সুবিধা পাওয়া যাবে।
সমীক্ষায় বেনাপোল বন্দরের সময় কমিয়ে আনতে বন্দরের শেড ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু এবং আধুনিক লোড আনলোডিং করার যন্ত্রপাতি স্থাপনের সুপারিশ করা হয়েছে।
আর ঢাকা কাস্টমস হাউজের বিমানের কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে সর্বাধুনিক প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ জনবল বাড়ানোর পরামর্শ দেওয়া হয় এতে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এই সমীক্ষায় উঠে আসা সুপারিশ বাস্তবায়ন করা হলে বাংলাদেশের উন্নয়শীল দেশের কাতাদের গিয়ে টিকে থাকা সহজ হবে।
তাই আমরা এ সমস্ত সুপারিশ বাস্তবায়ন করতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat