×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-৩০
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়াপন্থী এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। রাশিয়ার বাহিনী এ অঞ্চল দখল করে নেওয়ার পর তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ ত্যাগ করে মস্কোর বশ্যতা স্বীকার করেন। তিনি সেখানের সাবেক ডেপুটি ছিলেন। সোমবার রাশিয়ার তদন্ত কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
টেলিগ্রামে তারা বলেন, ‘খেরসন অঞ্চলের সামরিক ও বেসামরিক প্রশাসনের উপ-প্রধান আলেক্সি কোভেলাভ বুলেটের আঘাতে নিহত হন।’
তদন্ত কর্মকর্তারা জানান, রোববার তার বাড়িতে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার সাথে বসবাস করা এক নারীও এ হামলার শিকার হন।
এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু জানাননি।
গত মাসে অধিকৃত ভূখ-ে রাশিয়ার বাহিনীর পরিচিত ইউক্রেনের অনেক কর্মকর্তা বিভিন্ন হামলায় নিহত বা আহত হন।
৩৩ বছর বয়সী কোভেলাভ ২০১৯ সালে খেরসনের ডেপুটি নির্বাচিত হন এবং ইউক্রেনের পার্লামেন্টে জেলেনস্কি’র গ্রুপে যোগ দেন।
ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর রাশিয়ান সৈন্যরা খেরসন দখল করে। এ সময় কোভেলাভ ইউক্রেনের পক্ষ ত্যাগ করে রাশিয়ান পক্ষে যোগ দিলে তাকে সামরিক ও বেসামরিক প্রশাসনের সিনিয়র কর্মকর্তা নিযুক্ত করা হয়।
গত জুনে এক গুপ্ত হামলা প্রচেষ্টায় তিনি প্রাণে বেঁচে যান।
রাশিয়ার বাহিনী গত ৩ মার্চ খেরসন দখল করে। শহরটি বাসিন্দা প্রায় দুই লাখ ৮০ হাজার।
মস্কোর আগ্রাসনের পর এটি ছিল ইউক্রেনের প্রথম বড় শহরের পতন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat