×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অভ্যন্তরীণ নৌপথে ফিটনেসবিহীন কোনো যান চলাচল করতে দেয়া হবে না। 
নৌপথে ফিটনেসবিহীন যান চলাচল আইনত দন্ডনীয় অপরাধ বলে তিনি উল্লেখ করেন। 
জাতীয় সংসদ আজ সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালের ২২ জুলাই পর্যন্ত ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষের বিরুদ্ধে মেরিণ কোর্টে ৮৯৮টি মামলা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বেশকিছু সংখ্যক নৌযানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষকে জরিমানা করাসহ ত্রুটি সংশোধন করে যানের ফিটনেস ফিরিয়ে আনতে বাধ্য করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ফিটনেসবিহীন নৌযান কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়মিত আইনানুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে। ত্রুটিপূর্ণ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ ১৯৭৬-এর বিধান অনুসরণ করে আইনি ব্যবস্থা নেয়া হয়। এছাড়া একই অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে লঞ্চের ফিটনেস তদারকি করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat