×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-২৯
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অপশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে যারা বাংলাদেশকে নব্য পাকিস্তান বানানোর দিবাস্বপ্ন দেখছে তা ভেঙে দিতে হবে। 
আজ দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা খুনি ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক, সামাজিক ও  অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করে বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেয়ার স্বপ্ন দেখেছে আবারও তারা সক্রিয় হয়ে উঠেছে। তাদের সেই দিবাস্বপ্ন ভেঙে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে কেউ জাতীয় সরকার, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবি তুলছেন কিন্তু যে যত কথাই বলুক না কেন সংবিধানের বিকল্প কিছু হতে পারে না। নির্বাচন সংবিধান মেনেই অনুষ্ঠিত হবে।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat