×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন শ্রমজীবী মেহনতি মানুষের জন্য। জীবনের প্রতিটিক্ষণ ত্যাগ স্বীকার করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। শ্রমজীবী মেহনতি মানুষের জন্য বঙ্গবন্ধুর মতো বিশাল হৃদয়ের অধিকারী এমন দরদী, মহানুভব নেতা বিশ্বে বিরল।
জাতীয় শোক দিবস এবং জাতির পিতার ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আজ এক  শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগর শহীদ হাদিস পার্কের পাশে শঙ্খ মার্কেট চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার  উদ্যোগে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
বেগম মন্নুজান সুফিয়ান  আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশের গরিব অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। তাই তিনি স্বাধীনতা অর্জনের পরপরই অর্থনৈতিক মুক্তির কর্মসূচি শুরু করেন। খুনিরা জাতির পিতার সে স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। জাতির পিতার সে স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে মেগা প্রকল্পগুলো গ্রহণ করেছেন। দেশের মানুষ এ মেগা প্রকল্পগুলোর সুফল পেতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই আমরা উন্নত-সমৃদ্ধ দেশ পাবো। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
পরে প্রতিমন্ত্রী খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল¬া নান্নুর সভাপতিত্বে দৌলতপুর থানা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat