×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পুলিশ বুধবার পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর বেসরকারি বাড়িতে অভিযান চালিয়েছে। দুর্নীতির দায়ে অভিযুক্ত তার শালীর সন্ধানে সেখানে এ অভিযান চালানো হয়। এদিকে তার আইনজীবী জানান, পরে তিনি নিজেই কর্তৃপক্ষের কাছে হাজির হন। খবর এএফপি’র।
কাস্তিলো নিজেই ঘুষসহ পাঁচটি অপরাধমূলক মামলার তদন্তের মুখে রয়েছেন এবং তিনি গত বছরের জুলাইয়ে দেশের দায়িত্ব গ্রহণের পর থেকে দুইবার অভিশংসন প্রচেষ্টার হাত থেকে রেহাই পেয়েছেন।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পরিবেশিত ভিডিও ফুটেজে বুধবার দেশটির প্রত্যন্ত কাজামারকা অঞ্চলে অবস্থিত কাস্তিলোর বাড়িতে পুলিশ প্রবেশ করতে দেখা যায়।
কাস্তিলোর শালী ইয়েনিফার পরাদেসকে গ্রেফতারের ওয়ারেন্ট কার্যকর করতে রাজধানী লিমায় প্রেসিডেন্টের বাসভবনে মঙ্গলবার নজিরবিহীন অভিযান চালানোর কয়েকঘণ্টা পর সেখানে এ অভিযান চালানো হয়।
এজেন্টরা কাস্তিলোর বাড়ি থেকে খালি হাতে বেরিয়ে আসেন। তবে পরে পরাদেসের আইনজীবী জোসে দিওনিসিও বেতার কেন্দ্র আরপিপি’কে বলেন, তার মক্কেল নিজেই আকস্মিকভাবে প্রসিকিউটরের দপ্তরে হাজির হওয়ায় তদন্ত কর্মকর্তারা তাকে নিয়ে যান।
এদিকে বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্টের বাসভবনে মঙ্গলবারের অভিযান ছিল পরাদেসকে গ্রেফতারে আদালতের জারিকৃত ওয়ারেন্ট কার্যকর করা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat