×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-১০
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোর আগুনের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অধ্যাপকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অন্যান্য বিশেষজ্ঞদের সমন্বয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ কমিটি গঠন করবেন। কমিটিকে অগ্নিকান্ডের দায় ও কারণ নিরুপণ করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।    
জনস্বার্থে আনা এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি মো.মজিবুর রহমন মিয়া ও বিচরপতি কাজী ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রুলসহ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির (পল্লব)।
ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির (পল্লব) ও মোহাম্মদ কাওসার রিটটি দায়ের করেন।
স্বরাষ্ট্র সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, শিল্প সচিব, বাণিজ্য সচিব, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি), চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্রগ্রামের জেলা প্রশাসক (ডিসি), স্মার্ট গ্রুপের চেয়ারম্যান ও এমডি, বিএম কনটেইনার বিডি লিমিটেডের এমডিকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।  
গত ৪ জুন সীতাকুন্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat