×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৮-০৯
  • ৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, ফ্লোরিডা অঙ্গরাজ্যের তার মার-এ-লাগো বাসবভনে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) সদস্যরা ‘তল্লাশি’ অভিযান চালিয়েছে। তাদের এমন অভিযানকে তিনি ‘বিচারিক অসদাচারণের’ শামিল হিসেবে আখ্যায়িত করেন। খবর এএফপি’র।
এদিকে এফবিআই এমন তল্লাশি ঘটনার ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ফেডারেল এজেন্টরা কেন তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সে ব্যাপারে ট্রাম্প কোন ধরনের ইঙ্গিত দেননি।
ট্রাম্প তার নিজের পছন্দের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ নেটওয়ার্কে পোস্ট করা বিবৃতিতে বলেন, ‘এই ঘটনা আমাদের জাতির জন্য কালো দিন। ফ্লোরিডার পাম বিচে আমার সুন্দর মার-এ-লাগো বাড়িটা এখন অবরুদ্ধ। এফবিআই সদস্যদের একটি বড় দল অভিযান চালিয়ে বাসভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে।’
সাবেক এ প্রেসিডেন্ট বলেন, গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে এ বাড়ির বাইরে পুলিশের অনেক গাড়ি দেখা গেছে। ‘এটা বিচারিক অসদাচারণের শামিল এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আমার প্রার্থীতা ঠেকাতে বিচারিক ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহারের নামান্তর।’ এ অভিযান চলাকালে তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
ট্রাম্প বলেন, ‘এ ধরনের হয়রানি শুধু তৃতীয় বিশ্বের দেশগুলোতেই ঘটতে পারে। দুঃখজনকভাবে আমেরিকা এখন সে সব দেশে পরিণত হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat