×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০৫
  • ৫১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।             
আজ বাদ জুমা মেয়র ব্যারিস্টার শেখ তাপস বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় তিনি শহীদ শেখ কামালের কবর জেয়ারত ও তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।   
পরে মেয়র বনানী কবরস্থানে শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন ও মেয়রের প্রয়াত দাদি মরহুমা শেখ আছিয়া খাতুন, শ্বশুর মরহুম মুগিস উদ্দিন আহমেদ ও শাশুড়ি আনজুমান আরা বেগমের কবর জেয়ারত করেন ও তাঁদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat