×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০৫
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বশাসিত তাইওয়ান সফরে চীনের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শুক্রবার বলেছেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চীনের প্রচেষ্টা ‘মেনে নেবে না’ যুক্তরাষ্ট্র।
 টোকিওতে সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা তাইওয়ানকে অন্য জায়গায় যাওয়া বা অংশগ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করতে পারে, কিন্তু তারা আমাদের সেখানে ভ্রমণে বাধা দিয়ে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারবে না।’
   তিনি আরো বলেন, ‘আমরা  উচ্চ-পর্যায়ের সফর করেছি, আসছে বসন্তে দ্বিদলীয়ভাবে সিনেটররা সফর করবেন, সফর অব্যাহত থাকবে এবং আমরা তাদের তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেব না।’ 
পেলোসি এশিয়া সফরের শেষ পর্যায়ে রয়েছেন। এ সময়ে চীনের ক্ষুব্ধ প্রতিবাদ সত্ত্বেও তিনি তাইওয়ান সফর করেন, চীনের হুমকি উপেক্ষা করে বহু বছর পর যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যারের প্রতিনিধিদল তাইওয়ান সফর করেছে। 
 বেইজিং তাইওয়ানকে তার ভূখন্ডের অংশ হিসাবে দেখে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও একদিন স্ব-শাসিত দ্বীপটি পুনরুদ্ধার করার অঙ্গীকার করেছে। এ লক্ষ্যে চীন এখন তাইওয়ান ঘিরে এ যাবত কালের বৃহৎ সামরিক মহড়া শুরু করেছে। 
পেলোসি মহড়া সম্পর্কে সরাসরি মন্তব্য করেননি তবে পুনর্ব্যক্ত করেছেন যে তাইওয়ান সহ এশিয়ার দেশগুলিতে তার সফর এই অঞ্চলে ‘স্থিতাবস্থার পরিবর্তনের জন্য নয়’।
টোকিও বৃহস্পতিবার জানিয়েছে , পাঁচটি চীনা ক্ষেপণাস্ত্র জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের  প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে বৈঠকের পর পেলোসি বলেছেন, কিশিদা চীনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে একটি ‘গুরুতর সমস্যা যা আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের নাগরিকদের নিরাপত্তাকে প্রভাবিত করে’ বলে অভিহিত করেছেন। 
৮২ বছর বয়সী আমেরিকান রাজনীতিবিদ পেলোসি বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক গুরুত্বপূর্ণ মিত্র জাপানে এসেছেন। ২০১৫ সালের পর জাপানে এটি তার প্রথম সফর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat