×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-০৪
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলার আলোচিত সাত খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনকে একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সালাউদ্দিন সুইট জানান, ২০১৪ সালের ১৫ মে দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নূর হোসেনের স্টোর রুমের নীচ তলা থেকে একটি রিভলবার, আট রাউন্ড গুলি ও বন্দুকের আটটি কার্তুজ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পরদিন সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনের দুটি ধারায় মামলা হয়। মামলাটি তদন্ত শেষে ওই বছরেই প্রতিবেদন দাখিল করে পুলিশ। চারজন সাক্ষির সাক্ষ্য শেষে আদালত আসামী নূর হোসেনকে দুটি ধারায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। তাছাড়া আরেকটি অস্ত্র মামলা ও মাদক মামলায় চারজন সাক্ষি তাদের সাক্ষ প্রদান করেছে।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান- সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। দুপুরে তাকে একটি অস্ত্র মামলায় আদালতে তোলা হয়। আজ এ মামলার রায়ের নির্রাধারিত দিন ছিলো। রায়ে নূর হোসেনকে দুটি ধারায় আলাদাভাবে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat