×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মচারীরা অবসরের যাওয়ার পর সরকারের মালিকানাধীন, আংশিক মালিকানাধীন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত  ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব করেছে জাতীয় পার্টি (জাপা)।
আজ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে জাপা নেতৃবৃন্দ এ প্রস্তাব দেয়। 
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে জাপা মহাসচিব মজিবুল হক চুন্নুর নেতৃত্বে পার্টির ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। 
সংলাপে পার্টির পক্ষ থেকে নির্বাচনী ব্যয় ২৫ লাখ টাকার পরিবর্তে ৫০ লাখ টাকা করার প্রস্তাবও করা হয়। 
এ ছাড়া আরো প্রস্তাব করা হয়েছে যে, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনে কর্মরত সব পর্যায়ের কর্মচারীরা নির্বাচন সংক্রান্ত কমিশনের কোনো নির্দেশ অমান্য করলে কমিশন সংশ্লিষ্ট বিভাগে না পাঠিয়ে নিজস্ব ক্ষমতাবলে যাতে  শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে সেলক্ষ্যে প্রয়োজনীয় আইন করতে হবে।
ইউটিলিটিস বিল, ক্রেডিট কার্ডের বিলের জন্য প্রার্থিতা বাতিলের যে বিধান বর্তমানে বহাল রয়েছে তা বাতিল করার প্রস্তাব করা হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ছাড়াও পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, এডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু সংলাপে যোগ দেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat