×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ৫৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাথে ভবিষ্যতের যে কোন সামরিক সংঘর্ষে উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ব্যবহারের জন্যে প্রস্তুত রয়েছে। 
দেশটির নেতা কিম জং উন এ কথা বলেন। 
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
দুই কোরিয়ার যুদ্ধ বিরতির দিন যা উত্তর কোরিয়ায় ‘ভিক্টরি ডে’ হিসেবে পরিচিতি। এ দিনে দুই কোরিয়ার মধ্যকার যুদ্ধের অবসান হয়েছিল। দিবসটি উপলক্ষে দেয়া সর্বশেষ ভাষণে কিম বলেন, চরম ক্ষমতাসম্পন্ন আমাদের দেশের পরমাণু যুদ্ধাস্ত্র বিশ্বস্ততার সঙ্গে এবং যথাযথভাবে ব্যবহারে আমরা প্রস্তুত।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম ৬৯ তম ‘ভিক্টরি ডে’ উপলক্ষে প্রবীণ সৈন্যদের উদ্দেশে সামরিক সংঘর্ষ মোকাবেলায় তার দেশের সার্বিক প্রস্তুতির ওপর জোর দেন। 
তিনি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়লের সমালোচনা করেন। ইয়ুন মে মাসে ক্ষমতায় এসে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন। 
এদিকে ওয়াশিংটন ও সিউল বারবার সতর্ক করে বলেছে, উত্তর কোরিয়া সপ্তম পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। 
তা করা হলে এর বিরুদ্ধে তীব্র ও জোরদার প্রতিক্রিয়া দেখানো  হবে বলে ওয়াশিংটন সতর্ক করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat