×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, রোগ কম হলে দেশের মানুষ অর্থনৈতিকভাবে বেশি ভাল থাকবে। এজন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকে বেশি নজর দিতে  হবে।
আজ বিএসএমএমইউয়ের বি-ব্লকে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) ওরিয়েন্টেশন প্রোগ্রামের ১৬ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, ‘রোগ হলে কাজ বন্ধ থাকবে, ফলে উৎপাদন কমে যাবে। মানুষের নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। আমরা যত সুস্থ থাকব, দেশের অর্থনীতি তত ভাল থাকবে। এ কাজে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ অগ্রণী  ভূমিকা পালন করতে পারে।’
উপাচার্য  বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে পাবলিক হেলথের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার দিকে বিশেষ জোর দিয়েছেন। সেক্ষেত্রে জনস্বাস্থ্যবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অধ্যাপক ডা. সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. আতিকুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat