×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২৪
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপিসহ সরকার বিরোধীরা দেশে খাদ্য সংকটের দিবাস্বপ্ন দেখছে। তিনি বলেন, দেশে খাদ্য সংকট হবে না, দেশ শ্রীলঙ্কার মতোও হবে না।
আজ রোববার রাজধানীর খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, বিএনপি অতীতে জ্বালাও পোড়াও করে আন্দোলন করেছে, মানুষ হত্যা করেছে, পাওয়ার প্যান্টে আগুন দিয়েছে, রেল লাইন তুলে নিয়েছে, জান মালের ক্ষতি করেছে- সেরকম আন্দোলন আর এদেশে হবে না। বর্তমান সরকার নির্বাচিত সরকার, বৈধ সরকার। মানুষের জান মালের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। 
চালের উৎপাদন বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ব্রি ২৮সহ পুরোনো জাতের ধানের পরিবর্তে নতুন উদ্ভাবিত বেশি উৎপাদনশীল জাত চাষ করতে হবে। ব্রিধান ৮৯, ৯২, ১০০সহ নতুন জাতগুলো বিঘাতে ৩০ মণের বেশি হয়। বিঘাতে ২০ মনের জায়গায় যদি ৩০ মন হয় এটি বিরাট বিপ্লব।
মন্ত্রী বলেন, সীড কোম্পানিগুলোকে আধুনিক হতে হবে। এখনো কিছু কিছু কোম্পানির প্রতারণার প্রবণতা আছে সেখানে মানুষকে বিশ্বাসের জায়গায় নিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম বলেন, অনেক সময় কৃষকরা নিম্নমানের বীজ কিনে প্রতারিত হয়। এতে একদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে উৎপাদন ব্যাহত হয়।
বিএসএর সভাপতি এম আনিস উদ-দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদ, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat