×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ২৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন ধরনের সংকট নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে আমি কোন সংকট দেখি না। জাতীয় নির্বাচনের এখনো দেড় বছর বাকী। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা রাজনৈতিক। এটা কোন সিদ্ধান্ত নয়।’
হানিফ আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা  শুরুর আগে এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অধিক গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন ত্রুটিমুক্ত করার বিষয়ে পরামর্শ নেয়ার জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। কোন দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে, তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না, এমনটাও নয়। 
মাহবুব উল আলম হানিফ বলেন, যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসবে।
তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না। বিএনপি করেছিল, তাই জনগণ তাদের টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat