×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৯
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানে সোমবার বরযাত্রীদের বহন করা এক নৌকা ডুবিতে কমপক্ষে ১৮ নারীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এখনো আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে করে এক পরিবারের প্রায় একশ’ সদস্যকে বহন করা হচ্ছিল। তারা পাঞ্জাব প্রদেশের সাদিকাবাদ এলাকায় একটি একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ইন্দাস নদী দিয়ে ওই নৌকা নিয়ে যাচ্ছিল।
সাদিকাবাদের মুখপাত্র রানা কাশিফ মাহমুদ বলেন,  এ নৌকা ডুবির ঘটনায় ১৮ নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ২০ থেকে ২৫ জনকে নদী বরাবর বসবাস করা স্থানীয় লোকেরা হয় উদ্ধার করেছে, না হয় তারা সাঁতার কেটে নদীর তীরে আসতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘উদ্ধার দল ঘটনাস্থলে রয়েছে।’
পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ হাম্মাদ জানান, পানিতে ডুবে মারা যাওয়াদের অধিকাংশ নারী হবে বলে ধারণা করা হচ্ছে কারণ ‘অধিকাংশ পুরুষ সাঁতার জানে।’
তিনি বলেন, এ ঘটনায় এখনো আরও অনেক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনেক ব্যয়বহুল হওয়ায় তা এড়াতে গ্রামবাসীরা যাতায়াতের জন্য প্রায় নৌকা ব্যবহার করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat