×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৪০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বেড়ে চলার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সিরীয় সংঘাত নিয়ে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের সাথে আলোচনার জন্য মঙ্গলবার তেহরান যাচ্ছেন। খবর এএফপি’র।
আরববিশ্বের এ দেশে ১১ বছরেরও বেশি সময় ধরে চলা এ সংঘাতের অবসানে তথাকথিত ‘আস্তানা শান্তি প্রক্রিয়ার’ অংশ হিসেবে রাশিয়া, তুরস্ক ও ইরানকে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া বিষয়ে আলোচনায় বসতে দেখা যায়।
এ তিনটির সবক’টি দেশ সিরিয়া সংঘাতের ব্যাপারে জড়িত থাকলেও রাশিয়া ও ইরান দেশটির বিরোধীদের বিরুদ্ধে দামেস্ক সরকারকে সহযোগিতা করছে। অপরদিকে তুরস্ক সিরিয়ার বিদ্রোহীদের মদদ দিচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করার হুমকি দেওয়ায় মঙ্গলবারের এ সম্মেলনে বসতে যাচ্ছেন তারা।
এদিকে ইরান ইতোমধ্যে সতর্ক করে বলেছে, সিরিয়ায় তুরস্কের যেকোন সামরিক অভিযান ‘এ অঞ্চলকে অস্থিতিশীল’ করে তুলতে পারে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ আলোচনার আয়োজন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat