×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-১২
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তারেক রহমানের বিদেশে অবস্থানের যৌক্তিকতা এবং আয়ের উৎস সম্পর্কে তদন্ত হবে।
তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ও দুর্নীতির মামলা রয়েছে। প্রায় এক যুগ ধরে তিনি লন্ডনে আছেন। একজন দাগী সন্ত্রাসী কীভাবে সেখানে বসবাস করছেন তা জাতি জানতে চায়।
মাহবুব উল আলম হানিফ আজ সকালে কুষ্টিয়ায় তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের আরো বলেন, ‘তারেক রহমান লন্ডনে আয়েশী জীবন যাপন করছেন। তিনি বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ী ব্যবহার করা ছাড়াও সেখানে একাধিক কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দিয়েছেন। এত টাকার উৎস কী, কীভাবে একজন আসামী দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন তার যৌক্তিকতা নিয়েও সরকার তদন্ত করবে।’ 
বিএনপি’র সরকার পতন আন্দোলনকে জনগণ রসিকতা হিসেবে বিবেচনা করে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ এনিয়ে ভাবেনা । কারন এ ধরণের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা নেই। 
এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমনসহ স্থানীয় নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat