×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আড়ালে থাকা তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির শীর্ষস্থানীয় আলেমদের গুরুত্বপূর্ণ এক সমাবেশে অংশগ্রহণ করছেন। শুক্রবার সরকারি মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।
বিলাল করিমি টুইটার বার্তায় বলেন, আখুন্দজাদা ‘পরিষদ কক্ষে প্রবেশ’ করেন। গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে তিনি বলতে গেলে জনসম্মুখে আসেননি এবং কোনো ছবিও তুলেননি।
খবরে বলা হয়, বৃহস্পতিবার থেকে তিন হাজারেরও বেশি ধর্মীয় ও প্রবীণ নেতা রাবার-স্ট্যাম্প তালেবানের শাসনের ব্যাপারে তিন দিনের এক সম্মেলনে সমাবেত হয়েছেন। এই সম্মেলনে আখুন্দজাদা অংশ নিতে যাচ্ছেন বলে বিগত কয়েকদিন ধরেই গুজব ছড়িয়ে পড়ে। যদিও এই অনুষ্ঠানে সাংবাদিকদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
চলতি সপ্তাহে তালেবান সূত্র এএফপি’কে জানায়, এই সম্মেলনে সরকারের সমালোচনা করার সুযোগ থাকবে এবং সেখানে নারী শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, তালেবান সরকারের মধ্যেই নারী শিক্ষার ব্যাপারে পক্ষে-বিপক্ষে মত রয়েছে।
তবে এ সম্মেলনে কোন নারী অংশগ্রহণ করছেন না। দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সহ¯্রাধিক মানুষ নিহত এবং হাজারো মানুষ গৃহহীন হওয়ার এক সপ্তাহ পর এটি অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat