×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিঠের পুরনো ব্যাথাটা  আবারো নতুন করে দেখা দেওয়ায়  ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে   ও টি-টোয়েন্টি  দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পেস বোলিং অল রাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
ওয়ানডে  ও টি-টোয়েন্টি  দলে  থাকা তাসকিন আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদসহ আরো ছয় ক্রিকেটারের সঙ্গে আগামীকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে চড়ার কথা ছিল সাইফুদ্দিনের। 
তবে আজ অনুষ্ঠিত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ন হতে পারেননি সাইফুদ্দিন। তার পিঠের পুরনো ব্যাথা আবারো ফিরে এসেছে। ইনজুরি থেকে পুরোপুরি  সুস্থ হতে  তাকে ফের পুনর্বাসনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দল।  
গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ^কাপের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন সাইফুদ্দিন। ডিপিএলে সম্প্রতি দারুন পারফর্মেন্স দেখিয়েছেন তিনি। বল হাতে ২২ উইকেট শিকারের  পাশাপাশি ১৪ ম্যাচে  ২৭০ রান  বরেন সাইফুদ্দিন। 
নিজ মাঠে সর্বশেষ শ্রীলংকার বিপক্ষে  টেস্ট সিরিজের জন্যও সাইফুদ্দিনকে ডেকে পাঠিয়েছিলেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ওই সময় বেশ কাছে থেকে তাকে পর্যবেক্ষন করেছেন কোচ। ডোনাল্ডের সবুজ সংকেত পেয়ে ওয়েস্ট ইন্ডিজগামী টি-২০ ও ওয়ানডে সিরিজের জন্য  দলে ডাকা হয়েছিল সাইফুদ্দিনকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat