×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৭৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে, তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক পরা বাড়াতে হবে। সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। রোববার শনাক্ত ছিল ১০৯ জন। এখন অবহেলা করলে- করোনা আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘কোভিড এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি। আমরা যেন অস্বাভাবিক অবস্থায় না যাই- সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি- মাস্ক পড়বেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন।’
স্বাস্থ্য-বাজেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, বাজেটে স্বাস্থ্যখাতে যে বরাদ্দ দেয়া হয়েছে, তা যথেষ্ট। করোনা মোকাবিলায় এশিয়ায় প্রথম ও বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat