×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানে পৃথক ঘটনায় রেভল্যুশনারি গার্ডস কোরের এক সদস্য সহ এরোস্পেস বিভাগের ২ কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডস কোরের এরোস্পেস বিভাগের সদস্য আলী কামানি ইরানের মধ্যাঞ্চলীয় মারকাজি প্রদেশের খোমেইন নগরীতে "শহীদ" হয়েছেন। খবর এএফপি’র।
ফার্স আরো জানায়, পৃথক ঘটনায় এরোস্পেস স্টাফ মোহাম্মদ আবদুস (৩৩) রোববার উত্তরাঞ্চলে সেমনান প্রদেশে মারা যান। এসব ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দুই সপ্তাহ আগে কুদস ফোর্সের বৈদেশিক অপারেশন ইউনিটের কমান্ডার কর্নেল আলী ইসমাইলজাদেহ, "তার বাড়িতে এক দুর্ঘটনায়" মারা গেছেন।
গত ২২ মে কর্নেল সায়াদ খোদাই (৫০) ইরানের রাজধানীর পূর্বাংশে তার বাড়ির বাইরে মোটরবাইক আরোহীদের হামলায় নিহত হন। হামলাকারীরা তাকে পাঁচবার গুলি করে।
রেভল্যুশনারি গার্ড খোদাইয়ের হত্যাকান্ডের জন্য "জায়ানবাদীদের" অভিযুক্ত করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat