×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ২০১৫ সালের পরমাণু চুক্তি রক্ষার ব্যাপারে সৃষ্ট সঙ্কট এড়াতে ‘এখনই’ আলোচনা শুরু করতে রোববার ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র। 
গত ৮ জুন পশ্চিমাদের একটি প্রস্তাব পাশের জবাবে ইরান এ সপ্তাহে তার পরমাণু কর্মকা- পর্যবেক্ষণে আন্তর্জাতিক  পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া কয়েকটি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় জাতিসংঘের এ সংস্থা  তেহরানের অসহযোগিতার নিন্দা জানিয়েছে ।
আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসি রোববার সিএনএন সম্প্রচার করা এক সাক্ষাতকারে বলেন, ২৭ টি পর্যবেক্ষণ ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে। তিনি এটিকে একটি ‘অত্যন্ত মারাত্মক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।
তিনি আরো বলেন, এ ধরনের পদক্ষেপের ইঙ্গিত হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দেশে ফিরে যেতে বলা, যা ভাল কোনো চিন্তা নয় বরং এ ধরনের চিন্তা আরো অনেক জটিলতা সৃষ্টি করবে।
২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার বিনিময়ে দেশটির বিরুদ্ধে আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এ চুক্তি রক্ষার আলোচনা গত মার্চ থেকে স্থবির হয়ে পড়ে।
সিএনএন’কে দেওয়া ওই সাক্ষাতকারে গ্রোসি বলেন, তিনি তার ইরানী প্রতিপক্ষদের বলেছেন, ‘ এ পরিস্থিতি কাটিয়ে উঠতে আমরা এখন আলোচনায় বসতে পারি। আমরা একত্রে কাজ করা অব্যাহত রাখতে পারি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat