×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০৭
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ সাত বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও নির্মাতা বিগনেশ শিবান। গত কয়েক মাস ধরে এই জুটির বিয়ের একাধিক তারিখ পাওয়া গেছে। তবে এবার আনুষ্ঠানিকভাবে বিয়ে নিয়ে জানালেন নির্মাতা বিগনেশ।ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানায়, সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ঘোষণা করলেন নয়নতারার প্রেমিক বিগনেশ।
এতদিন খবরটি গুঞ্জনে সীমাবদ্ধ থাকলেও মঙ্গলবার (৭ জুন) চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে নির্মাতা জানান, আগামী ৯ জুন সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। এদিন তামিলনাড়ুর মহবালিপুরামে পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হবে বলেও জানা গেছে। পরবর্তী সময়ে চেন্নাইয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। গেল বছর এই জুটির বাগদান সারার খবর গণমাধ্যমে প্রকাশ হয়।
বর্তমানে নয়নতারা বলিউড কিং খান শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করছেন; যেটি পরিচালনা করছেন তামিল সিনেমার খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমার।
২০০৩ সালে মালয়ালাম ‘মানসসিনাক্কার’র মাধ্যমে ১৯ বছরে সিনে পর্দায় পা রাখেন নয়নতারা। ২০১৮ সালে ফোর্বস ম্যাগাজিনের সেলিব্রেটি ১০০ তালিকায় একমাত্র দক্ষিণী অভিনেত্রী হিসেবে ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat