×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৬-০৫
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চার শ’ দশ জন হজযাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আজ ঢাকা ছেড়েছে।
রোববার (৫ জুন-’২২) সকাল ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই হজ ফ্লাইটটি ৪১০ জন হজযাত্রী নিয়ে হজরত শাহজালাল (রহ.)আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। বিমানের এ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর পৌণে ১টায় জেদ্দায় পৌঁছার কথা। 
এর আগে, গত শুক্রবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রম উদ্বোধন করেন। 
এদিকে, প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ধর্ম  প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা  বিমান বন্দরে উপস্থিত থেকে  হজযাত্রীদের বিদায় জানান। 
এ বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫শ’ ৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ হিসেবে ২৮ হাজার ৭শ’ ৯৩ জন হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে, প্রতিনিধিসহ ২৯ হাজার হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে বিমানের। হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে। বিমান প্রি-হজে ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত  ৬৫টি ও পোস্ট-হজে ১৪ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৬৫ টি করে মোট ১৩০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। বিমানের প্রি-হজ ও পোস্ট-হজ উভয় ফ্লাইটের ক্ষেত্রেই ৬৫ টি ফ্লাইটের ৫১ টি জেদ্দায় ও ১৪ টি মদিনায় পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat