×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-৩০
  • ৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় দেশটির প্রশাসন তার ওপর নজরদারি শুরু করে। তার বিদেশ ভ্রমণে আসে নিষেধাজ্ঞা।শনিবার (২৮ মে) দিল্লির একটি আদালত শর্ত সাপেক্ষে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন এই অভিনেত্রীকে। খবর বলিউড হাঙ্গামার।
আদালত জ্যাকুলিনের আবেদন মঞ্জুর করে কয়েকটি শর্ত দেন। এ বিষয়ে অতিরিক্ত দায়রা জজ প্রবীণ সিং বলেন, ‘তথ্য ও পরিস্থিতি বিবেচনায় এই আবেদন মঞ্জুর করা হলো। আবেদনকারীকে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করার অনুমতি দেওয়া হলো। এ সময়ে তার বিরুদ্ধে জারি করা এলওসি স্থগিত থাকবে।’
তবে বিদেশ ভ্রমণের আগে জ্যাকুলিনকে ৫০ লাখ রুপি জমা রাখতে বলেছেন আদালত। দেশে ফেরার গ্যারান্টি হিসেবে এই অর্থ জমা দিতে হবে তাকে।
শর্ত আরোপের বিষয়ে আদালত বলেছে, ‘আবেদনকারীকে অঙ্গীকারনামাসহ ৫০ লাখ রুপির এফডিআর জমা দিতে হবে। যদি আবেদনকারী দেশে না ফেরেন, তাহলে এই অর্থ ফেরত দেওয়া হবে না। তা ছাড়া আবেদনকারীকে ভ্রমণের সমস্ত কাগজপত্র ও ফোন নম্বর জমা দিতে হবে। দেশে ফেরার পর তদন্তকারী সংস্থাকে বিষয়টি জানাতে হবে।’
জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির একটি অর্থপাচার মামলা রয়েছে। এছাড়া তিনি প্রতারণা করে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। তদন্ত সংস্থাটি মানি লন্ডারিং মামলায় সুকেশ চন্দ্রশেখর এবং অন্যদের বিরুদ্ধে দিল্লির একটি আদালতে চার্জশিট দাখিল করেছে। অভিযোগ করেছে সুকেশ তিহার জেলে থাকা অবস্থায় একজন ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি রুপি চাঁদাবাজি করেছেন। চন্দ্রশেখর জ্যাকলিনকে অর্থ দিয়েছেন। আর্থিক লেনদেনের প্রমাণও পেয়েছে কেন্দ্রীয় সংস্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat