×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-৩০
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ রোববার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থ হওয়ার গুজব নাকচ করে দিয়ে বলেছেন, তার অসুস্থ হওয়ার কোন লক্ষণ নেই। খবর এএফপি’র।
পুতিনের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন গোপনীয় বিষয় এবং  বলতে গেলে সে বিষয়ে কখনো প্রকাশ্যে আলোচনা করা হয় না।
ফ্রান্সের সম্প্রচার কেন্দ্র টিএফ১’র প্রশ্নের জবাবে এই শীর্ষ রুশ কূটনীতিক বলেন, ‘আমি মনে করি না যে বিবেক সম্পন্ন কোন মানুষ এই ব্যক্তির অসুস্থতা বা রোগের কোন ধরনের লক্ষণ দেখতে পাবেন।’
লাভরভ বলেন, পুতিন প্রতিদিন জনসম্মুখে আসছেন। আগামী অক্টোবরে তিনি ৭০ বছরে পদার্পণ করবেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা বিবৃতিতে ল্যাভরভ বলেন, ‘আপনারা তাকে প্রতিদিন বিভিন্ন স্ক্রীনে দেখতে এবং তার ভাষণ শুনতে পান।’
‘এ ধরনের গুজব যারা ছড়িয়েছে তাদের বিষয়টি আমি বিবেকবান মানুষের ওপর ছেড়ে দিচ্ছি।’
পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সৈন্য পাঠান। এতে সারাবিশ্বে সমালোচনার ঝড় উঠে। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছে।
ইউক্রেনে মস্কোর অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। দেশটিতে এ সামরিক অভিযানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সবচেয়ে ভয়াবহ শরণার্থী সঙ্কটের মুখে পড়েছে। এ যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat