×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় ক্রীড়া পরিষদের তত্বাবধানে বাস্তবায়নাধীন রংপুরের বিভিন্ন ক্রীড়া স্থাপনা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। আজ রংপুরের শেখ রাসেল স্টেডিয়ামে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
এ সময় প্রায় ৪১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মানাধীন রংপুর শেখ রাসেল জেলা স্টেডিয়াম, শেখ রাসেল ইনডোর স্টেডিাম, শেখ রাসেল সুইমিংপুল ও পালিচড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাসেল।
রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল আলীম মাহমুদ, রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, পুলিশ সুপারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এর আগে রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বালিকাদের বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat