×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২৮
  • ৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্পেনের একসময়ের দরিদ্র প্রদেশ আলমেরিয়ার কৃষির উন্নয়ন বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে। এই প্রদেশ কৃষি খাতকে উন্নত করার জন্য একটি মডেল বাস্তবায়ন করে সফল হয়েছে এবং বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সফল কৃষি মডেল বাংলাদেশে প্রয়োগ করে কৃষির টেকসই উন্নয়ন করা সম্ভব।
গত মঙ্গলবার স্পেনের বাংলাদেশ দূতাবাসের কমার্সিয়াল উইং এবং আলমেরিয়া চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আলমেরিয়া কৃষির সফলতার বিশ্বের কাছে মডেল। বাংলাদেশের মাটি খুবই উর্বর এবং কৃষির জন্য উপযোগি। কৃষিতে আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা আলমেরিয়ার কৃষির মডেল বাংলাদেশে বাস্তবায়নের মাধ্যমে সফল হতে পারি। কৃষির এ মডেল কিভাবে আলমেরিয়ায় সফলতা পেয়েছে সেটা আমরা দেখেছি।
তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষিতে মানুষের দক্ষতা রয়েছে। উপযুক্ত প্রযুক্তি এবং সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে টেকসই কৃষি ভিত্তিক উন্নয়ন করা সম্বব। বাংলাদেশের উৎপাদিত কৃষি পণ্য দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি বাড়াতে পারি। আলমেরিয়ার কৃষির মডেল বাংলাদেশে বাস্তবায়নের জন্য উভয় দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির উপর তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় স্পেনের আলমেরিয়া চেম্বার অফ কমার্সের সভাপতি রেখোনিমো পাররা, চেম্বারের এক্সিকিউটিভ ও প্লেনারি কমিটির সদস্য খেসুস পোসাদাস, চেম্বারের ডাইরেকটর জেনারেল ভিক্টর ক্রুজ, প্রভিন্সিয়াল কাউন্সিলর সদস্য কারমেন নাভাররো, আলমেরিয়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ফর ইকনোমি খুয়ান হোসে আলনসো, আলমেরিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর ডিয়েগো ভালেরা, আলমেরিয়া বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমির প্রফেসর হুয়ান রেকা, বাণিজ্যমন্ত্রীর সফরসঙ্গী বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের পরিচালক কে এম আকতারুজ্জামান এবং স্পেনে বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি নুরিয়া লোপেজ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat