×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-২৭
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে  কেউ মারা যায়নি। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩ জন। গতকাল শনাক্ত হয়েছিল ২৮ জন । এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩ জন। শনাক্তের হার দশমিক ৫৯ শতাংশ। আগের দিন ৪ হাজার ৩২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৮ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৪ হাজার ৪৯১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জন।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬ জন। শনাক্তের হার দশমিক ৬৪ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৬০ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ১৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat