×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে  কেউ মারা যায়নি। আজ নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩০ জন । এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৮ জন। শনাক্তের হার দশমিক ৬৫ শতাংশ। আগের দিন ৪ হাজার ৬১৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩০ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪১ লাখ ৬০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জন।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭ জন। শনাক্তের হার দশমিক ৬০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫৭ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৭৯৫ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat