×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২৪
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশে আরো সুইস বিনিয়োগের আহবান জানিয়েছেন।আজ পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাভোসে ওয়াল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে সোমবার সুইজারল্যান্ডের স্টেট সেক্রেটারি লিভিয়া লিউয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহবান জানান।
বৈঠকে শাহরিয়ার আলম সুইস স্টেট সেক্রেটারিকে জানান, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে সহজ বিনিয়োগের সুযোগ দেয়। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অসামান্য আর্থ-সামাজিক উন্নয়নের সাফল্যের কথা তুলে ধরেন।
কোভিড-১৯ মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপের ওপর আলোকপাত করে প্রতিমন্ত্রী মহামারি মোকাবিলায় এবং পুনরুদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন।
প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটের দ্রুত টেকসই সমাধানের জন্য স্ইুজারল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।
সুইজারল্যান্ড ১৯৭২ সালের ১৩ মার্চ বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপনকালে তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সুইজারল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান।
সুইস স্টেট সেক্রেটারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।
তিনি ১০ লাখের বেশী বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন।
স্টেট সেক্রেটারি আগামী বছরগুলোতে বাণিজ্য ও বিনিয়োগসহ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার জন্য সুইস আগ্রহের কথা জানান।
তিনি বাংলাদেশের সাথে স্কিল অ্যান্ড নলেজ পার্টনারশিপ বিষয়ে বিমান পরিষেবা চুক্তি এবং সমঝোতা স্মারক (এমওইউ) শেষ করতে সুইজারল্যান্ডের আগ্রহের কথা জানান।
স্টেট সেক্রেটারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে সুইজারল্যান্ডের প্রার্থীতাকে নিঃশর্ত সমর্থন দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
ডাভোসে ওয়াল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিতে শাহরিয়ার আলম সুইজারল্যান্ডে সরকারি সফরে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat