×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানা ‘সম্পূর্ণভাবে মুক্ত’ করেছে। কারখানাটির অভ্যন্তরে অবস্থান নেয়া ইউক্রেনের বাকি সৈন্যরা আত্মসমর্পণ করার পর তারা এমন ঘোষণা দিলো। খবর এএফপি’র।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেনকভ বলেন, ‘১৬ মে থেকে ওই কারখানায় অবস্থান নেওয়া ২,৪৩৯ সৈন্য আত্মসমর্পণ করেছে।’
‘আজ (২০ মে) সেখানে থাকা ৫৩১ যোদ্ধার সর্বশেষ গ্রুপটি আত্মসমর্পণ করে।’
তিনি আরো জানান, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অভিযান সমাপ্তের এবং এ কারখানা কমপ্লেক্স (আজভস্তাল) ও মারিউপোল নগরী সম্পূর্ণভাবে মুক্ত করার কথা অবহিত করেন।
কনাশেনকভ জানান, ওই স্থানের আজভ রেজিমেন্টের প্রধান আত্মসমর্পণ করেন এবং মারিউপোলের বাসিন্দাদের ঘৃণা থেকে রক্ষায় তাকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে কারখানা থেকে সরিয়ে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat