×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব আ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের কৃষি পণ্য বিশ্ব বাজারে ফের সরবরাহে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।
সংঘাত ও খাদ্য নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘ প্রধান বলেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তায় যুদ্ধ চলা সত্ত্বেও ইউক্রেনের কৃষি পণ্য  এবং রাশিয়া ও বেলারুশের খাদ্য পণ্য ও সার বিশ্ব বাজারে ফের সরবরাহ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
গুতেরেস বলেন, এতে ‘সংশ্লিষ্ট সকল দেশের সুনাম’ হবে।
নাইজার, মালি, শাদ ও বুরকিনা ফাসোতে জরুরি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা মেটাতে মহাসচিব সেন্ট্রাল ইমার্জেন্সি রেজপন্স  ফান্ড (সিইআরএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার ছাড়ের ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ‘এনিয়ে চলতি বছরের শুরু থকে সাহিল অঞ্চলে সিইআরএফের মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি ডলার অর্থায়ন করা হলো।’
মহাসচিব বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতের রাজনৈতিক সমাধানের মাধ্যমে  টেকসই শান্তি প্রতিষ্ঠা হচ্ছে খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তা মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat