×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৬৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৬ দিন দেশ মৃত্যু শূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৭ জন। গতকাল শনাক্ত হয়েছিল ৩৩ জন।
দেশে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৭ জন। শনাক্তের হার দশমিক ৭৭ শতাংশ। আগের দিন ৩ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৩ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৮৬ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৬৪৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৬ জন। শনাক্তের হার দশমিক ৭১ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ১১ শতাংশ।
করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat