×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১৫
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমি বিশ্বাস করি, বিএনপির পায়ের নিচে মাটি নেই। জনগণের সমর্থন নেই বলেই তারা আন্দোলন করতে পারে না। এ দেশের মানুষ ভালো মন্দ সবই বুঝে। তাই তারা কোনদিন এত সহজে ক্ষমতায় আসতে পারবেনা। আজ নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আয়োজনে নোয়াখালী অঞ্চলের কৃষির সম্ভবনা ও উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আজকে যারা হুমকি দিচ্ছে। হুমকিতো আপনারা আমাদের জীবনের ওপর দিয়েছেন। বিএনপি ১৫০জন মানুষকে অগ্নিদগ্ধ করে মেরেছে। শত শত মানুষকে বাস,ট্রাক, রিকশার মধ্যে আগুন দিয়ে দগ্ধ করেছে। এত নির্দয় নিষ্ঠুরতা এ দেশের মানুষ একাত্তরে দেখেছিল তারপর আবার দেখেছে ২০১৪-১৫ সালে।’
ড. রাজ্জাক বলেন, হুমকি দিয়ে ক্ষমতায় আসা যাবেনা। জাতির অর্জনকে হুমকি দিয়ে ধ্বংস করা যাবেনা। হুমকিতে বঙ্গবন্ধুও ভয় পায়নি। আওয়ামী লীগ পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে কোন দিন ক্ষমতায় আসেনি। আমাদের ভিত্তি জনগণ। জনগণ যদি প্রত্যাখ্যান করে চলে যাব, এটা নিয়ে কোন দুঃখ নেই।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হতে চান তিনি লন্ডনে ভোগবিলাস করছেন। রিমোট কন্ট্রোলে পার্টি চালাচ্ছেন। কাজেই ওখান থেকে রিমোট কন্ট্রোলে হুমকি দিয়ে, আর সেই হুমকির ওপর আওয়াজ তুলে গয়েশ্বর রায় সাহেবরা ক্ষমতায় আসতে পারবেনা। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে।
দ্বাদশ সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গত ৮ মে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী সুস্পষ্ট বলেছেন আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে।
কৃষির উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, জাতির কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শাক-সবজি, ডালের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কিন্তু তেলের উৎপাদন তেমন বৃদ্ধি করা যায়নি। তবে আমাদের কাছে প্রযুক্তি এসেছে।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হোসনে আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. বেনজীর আলম ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat