×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১১
  • ৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-বিইউপি’র বিজয় মিলনায়তনে জন প্রশাসন বিভাগের উদ্যোগে “ বাংলাদেশের কর ব্যবস্থা : অতীত, বর্তমান এবং ভবিষ্যত” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সেমিনারে বাংলাদেশের কর ব্যবস্থার অতীত, বর্তমান এবং ভবিষ্যত অবস্থা সম্পর্কে এবং কর সংস্কারকে ত্বরান্বিত করার বিষয়টি বিষদভাবে আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী জনাব এম. এ. মান্নান, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম। এফএএসএস এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ।
পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান বলেন,  দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কর ব্যবস্থার পরিধি বৃদ্ধি করার ক্ষেত্রে নতুন নতুন খাত তৈরী করতে হবে। বৈদেশিক ঋণের সুষম ব্যবহার নিশ্চিত করাসহ এই ঋণ পরিশোধের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে সকলকে একযোগে কাজ করার জন্য আহবান জানান তিনি । 
সেমিনারে বিইউপি’র উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat