×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মিয়ানমার সরকারকে তাদের দেশের নাগরিকদের উপর নৃশংসতা বন্ধ করতে এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে রাজি করাতে আসিয়ান সদস্যদের প্রভাবিত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে সফররত ইউএসএআইডির উপ-প্রশাসক ইসোবেল কোলম্যান এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট টার্নারের সঙ্গে বৈঠকে তিনি এ আহবান জানান।
বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি  অব্যাহত সমর্থনের জন্য ইউএসএআইডি’কে ধন্যবাদ জানান।
ড. মোমেন জেআরপি’র (জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম) আওতায় রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেয়ার ঘোষণার প্রশংসা করেন।
তিনি উপকূলীয় বাঁধের মেরামত ও বনায়নের সম্ভাব্যতা যাচাইয়ে একটি প্রকল্প শুরু করার জন্য ইউএসএআইডিকে অনুরোধ জানান। 
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ওয়াশিংটন ডিসির সঙ্গে সম্পর্ক কার্যকর ও অংশীদারিত্ব জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। 
কোলম্যান মিয়ানমার থেকে বিপুল সংখ্যক জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের ভূয়শী প্রশংসা করেন। 
উপ প্রশাসক উল্লেখ করেন, ভাসানচরে আরো উন্নয়নের সম্ভাবনা রয়েছে। 
তিনি ভাসানচরে প্রাথমিক শিক্ষা, জীবিকা, যোগাযোগ ও যাতায়াত সুবিধার ব্যবস্থা করার ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat