×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ এখন সম্মান নিয়ে সারা পৃথিবীতে মাথাঁউচু করে আছে। কাজেই আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। অন্য দেশের চেয়ে আমাদের দেশ এখন ভালো অবস্থানে রয়েছে।
আজ দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা সদরে যুব উন্নয়ন অধিদফতর ও উপজেলা প্রশাসন আয়োজিত দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, সরকার এখন টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি এসবের দিকে বেশি নজর দিচ্ছে। সারা দুনিয়ার ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের সাথে চলতে হলে আমাদেরকেও এগিয়ে যেতে হবে।
এসময় মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষা বাড়ানোর জন্য ট্রেনিং সেন্টারের পাশাপাশি শান্তিগঞ্জে আরেকটি ট্রেনিং সেন্টার হবে। এক কথায় জনগণকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে সব ধরনের কাজ করবো আমরা।
মন্ত্রী বলেন, আমাদের প্রবাসীরা বিভিন্ন দেশে কাজ করছেন। অনেক কষ্ট করে তারা দেশে টাকা পাঠাচ্ছেন। তাদের কাজকে আমরা সম্মান জানাই। তবুও যদি তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বিদেশ যান তাদের কাজের অভাব হবে না। এজন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। কাজ শেখা অনেক সম্মানের বিষয়। এখন দেশে অনেকে প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসে মাসে ৩ থেকে ৪ লাখ টাকা আয় করছে। নিজে নিজের কাজ না করলে সম্মান পাওয়া যায় না, এতে আত্মসম্মান থাকে।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সুনামগঞ্জ জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক শাহনুর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat