×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
আজ বৃহষ্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে সংকটে এগিয়ে যাওয়ার দল। ষড়যন্ত্র, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা যা কিছুই আসুক ষড়যন্ত্র-শত্রুতায় আওয়ামী লীগ এগিয়ে যায়। শেখ হাসিনার নেতৃত্বে অন্ধকারের পথ পাড়ি দেবে। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এসময় জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আলম সেলিমের সভাপতিত্বে সভায় যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, পৌর মেয়র শহিদ উল্যা খান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat